Site icon CPLUSBD.COM

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সমাজকল্যাণ পরিষদের বস্ত্র বিতরণ

news in chittagong

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহালয়া তিথিতে হিন্দু সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার(২৭সেপ্টেম্বর)  চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা অশুভশক্তির বিরুদ্ধে শুভশক্তির প্রতিষ্ঠা করতে সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী। হিন্দু সমাজকল্যাণ পরিষদের সভাপতি প্রদীপ দে’র সভাপতিত্বে  প্রধান বক্তা ছিলেন সাংবাদিক প্রীতম দাশ।

অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক’র নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, সাংবাদিক রূমন ভট্টাচার্য। এতে আরো বক্তব্য রাখেন চসিক পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন চৌধুরী, আলোকচিত্রী কমল দাশ, ন্যাপ নেতা স্বপন সেন, বিপ্লব চৌধুরী, অ্যাডভোকেট দেবাশীষ দে মুন্না, উত্তর জেলা ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ ইমু, প্রদীপ কান্তি বিশ্বাস, সঞ্জয় তালুকদার, বিপ্লব দাশগুপ্ত, তাপস দাশগুপ্ত, কল্যাণ ভট্টাচার্য, রুবেল সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। এদেশে কেউ সংখ্যালঘু নয়। নিজেদের সংখ্যালঘু ভাবার মনমানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। মানুষে মানুষে ভাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে। সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক ও উন্নয়নশীল দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সে লক্ষ্যে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে শতাধিক গরীব, অসহায়-দুস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।