নিউজটি শেয়ার করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাসুমের বস্ত্র বিতরণ

সিপ্লাস ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সালাম মাসুমের উদ্যোগে গতকাল ২০ অক্টোবর নগরীর ৩১নং আলকরণ ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলকরন ওয়ার্ড আওয়ামী লীগ ইউনিট সভাপতি স্বপন ভট্টাচার্য্য।

হ্যালো ডাক্তার প্রধান উপদেষ্টা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ডা. সজীব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শওকত হোসাইন, সাবেক মহিলা কাউন্সিলর নিলু নাগ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান স্বপন, মো. ইসহাক, শ্যামল মিত্র, স্বপন ভট্টাচার্য্য, ফজলুল হক, নুরুল কবির, দীপক চৌধুরী, সাবেক ছাত্রনেতা শওকত ওসমান মুন্না, নাসির উদ্দিন, পলাশ ভট্টাচার্য্য টুটুল, মো. নাসির উদ্দিন, রফিকুল মান্নান জুয়েল, অনির্বাণ দাশ বাবু, শ্যামাপদ, আব্দুল বাতেন মারুফ, শাহনেওয়াজ রাজীব, আব্দুল আল মামুন, মোরশেদুর রহমান, আব্দুল হাবীব বাপ্পী, আমিনুর রশিদ রাজা, মো. ইমরান, রুবেল ঘোষ, দীপেন দাশ রোমেন, কফিল উদ্দিন আরমান, আকবর খান, নাসির উদ্দিন, রমজান আলী টিটু, টিপু মিত্র, মুমাদ ওসমান, তূর্য্য চৌধুরী, সৈয়দ মো. সাজিদ, হৃদয় দাশ, হৃদয় দে, গোবিন্দ দাশ, সনৎ সেন, আবরার ওসমান, শাবরার ওসমান, অভি মিত্র, ত্রয় চৌধুরী, জিশু ধর, জীবন দে, অর্ণব দত্ত, রিদুয়ান হৃদয় প্রমুখ।

অনুষ্ঠানে আলকরণ ওয়ার্ডের অসহায় ও দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা ঈদ, পুজা-পার্বন সবাই মিলেমিশে উদ্যাপন করি। এটাই বাঙালি জাতির অন্যতম শক্তি। তিনি কাউন্সিলর প্রার্থী মাসুমের উদ্যোগে বস্ত্র বিতরণের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত গরীব দুঃস্থদের পাশে দাঁড়ালে বাংলাদেশ এগিয়ে যাবে। কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সালাম মাসুম বলেন, ধর্ম যার যার-উৎসব সবার। আসন্ন শারদীয় দুর্গাপুজায় অসহায় দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের উৎসব সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।