নিউজটি শেয়ার করুন

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণ আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইদিনে সাড়ে তিন কেজি স্বর্ণসহ ৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে শুক্রবার ২ কেজি ৫৬০ গ্রাম স্বর্ণ ও ১০টি মোবাইল জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। আগের দিন বৃহস্পতিবার দুই যাত্রীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ আটক করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বিমানবন্দরে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইন্সের যাত্রী জয়নুল আবেদিনকে তল্লাশি করে ৭০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। পরে আরেক যাত্রীর কাছ থেকে আরও ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। তাদেরকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।