নিউজটি শেয়ার করুন

শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

সিপ্লাস ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ ঘটনায় জড়িত অভিযোগে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সোমবার রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা সমমূল্যের।

এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

আরো পড়তে পারেন:

চমেকের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

সীতাকুণ্ডে মাদার স্টিল শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here