Site icon CPLUSBD.COM

শাহজালাল বিমানবন্দরে ৮ দেশের আড়াই কোটি মুদ্রাসহ আটক ১

শাহজালাল বিমানবন্দরে ৮ দেশের আড়াই কোটি মুদ্রাসহ আটক ১

সিপ্লাস ডেস্ক: রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন) অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করেছে ।

এ ঘটনায় একজনকে আটক করলেও তার নাম পরিচয় জানায়নি এপিবিএন।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রাসহ একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে বিমানবন্দরের এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।