‘পথহারা বিপথগামীদের সঠিক পথের সন্ধান দেওয়া আল্লাহর অলির কাজ। আল্লাহর অলিরা জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে ভালবাসতেন। উনাদের আদর্শের দেখানো পথ অনুস্বরণ করতে হবে।
সোমবার দুপুরে আনোয়ারা উপজেলার ওষখাইন হযরত শাহসুফি আলী রজা কানু শাহ রহ. জীবনি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন লেখক ড. মাসুম চৌধুরী।
ওষখাইন শাহ আলী রজা রহঃ আলীম মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভায় উদ্বোধক ছিলেন শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া, বিশেষ অতিথি দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাষ্টার আবুল হোসেন, মোহাম্মদ ফখরুদ্দিন, বিশেষ আলোচক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আবুল মুনসুর রেজভী, মাওলানা মুফতি আব্দুল মান্নান নক্সবন্দীসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা ও ভক্তরা উপস্থিত ছিলেন।








