Site icon CPLUSBD.COM

শাহ আবদুল মালেক আল কুতুবী (রহঃ) এর সহধর্মিণীর ইন্তেকাল

এহসান আল কুতুবী, কক্সবাজারঃ হযরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী ( রহঃ) এর সহধর্মিণী (দ্বিতীয়) ফাতেমা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত তিনটা ২৫ মিনিটে চট্টগ্রাম শহরের বাসভবনে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার নাতি মুহাম্মদ আমান উল্লাহ।

মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মরহুমার প্রথম নামাজে জানাজা আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম শহরের জমিয়াতুল ফালাহ মসজিদে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা কক্সবাজারের কুতুবদিয়াস্থ কুতুব শরীফ দরবার প্রাঙ্গণে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁহার মৃত্যুতে দরবারের আশেক, ভক্ত অনুরক্ত ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।