নিউজটি শেয়ার করুন

শাহ আমানত বিমানবন্দরে সোয়া ৮ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আট কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। স্বর্ণসহ আটক ব্যক্তির নাম  মো. আখতারুজ্জামান খান (৩২)।

আজ সোমবার সকাল ১১টায় আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসা ওই যাত্রীর কাছে ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

আটক আখতারুজ্জামান খানের বাড়ি ফটিকছড়িতে। তিনি চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণের বার গুলো লুকিয়ে রেখেছিলেন।

বিমানন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।