নিউজটি শেয়ার করুন

শাহ আমানত বিমানবন্দরে ৬টি স্বর্ণের বার জব্দ

শাহ আমানতে যাত্রীদের কাছ থেকে জব্দ করা পণ্য। ছবি-সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৬টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

এছাড়া কলকাতা থেকে আসা বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের দুই যাত্রীর কাছ থেকে ৭১টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন সেট, ৪ লিটার মদ এবং ৬৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।স্বর্ণ ও অন্যান্য পণ্য জব্দের ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আটককৃত স্বর্ণের ওজন ৬৮৫ গ্রাম। মূল্য প্রায় ৪৮ লাখ টাকা।