সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম বকুল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে..রাজিউন)।
তিনি দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
জানা গেছে, চেয়ারম্যান বকুলের খাদ্যনালীর ক্যান্সার হয়েছিলো। বুধবার অসুস্থ বোধ করলে তাকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়।
আবুল কালাম বকুল শিকলবাহা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।








