শিক্ষকদের আক্ষেপ তৈরি হয়েছে। শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক আগের মতো নেই। অথচ শিক্ষার্থীর জীবন গঠনে বড় ভূমিকা পালন করতে পারেন একজন শিক্ষকই। তাই শিক্ষকেরা হতাশার মধ্যে আছে। তবে শেষ হয়ে যায়নি। ভালো বিষয়ও আছে। ভালো চিন্তার মানুষও রয়েছে। শিক্ষকদের ভালোবাসার প্ল্যাটফর্ম রয়েছে। এ ছাড়া যদি শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়, তবে তা অসাধারণ হয়। কারণ, শিক্ষককে সম্মান না জানালে জাতি এগোতে পারে না।’
শনিবার (১৪ মার্চ) বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত- রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ে তিন কোটি টাকায় নির্মিত নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন। সাংসদ কমল বলেন- গর্জনিয়া উচ্চবিদ্যালয় অনেক প্রাচীন প্রতিষ্ঠান।
এ প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সার্বিক ভূমিকা পালন করবেন। পাশাপাশি গর্জনিয়া ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নে তিনি দৃশ্যমান ভূমিকা রাখবেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও গর্জনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরী।
পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরীর প্রানবন্ত পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, গর্জনিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য হাবিব উল্লাহ চৌধুরী, আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ চৌধুরী, আয়ুব সিকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ফোরকান, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমূখ।
উল্লেখ্য : গর্জনিয়া উচ্চবিদ্যালয়ে এমপি সাইমুম সরওয়ার কমলের আগমন ঘিরে তোরণ নির্মাণের পাশাপাশি মূখরিত ছিল যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের স্লোগানে। বিদ্যালয়ে প্রবেশের আগে স্কাউট দলের সদস্যরা সালাম প্রদর্শন করেন। পরে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় সাংসদ কমলকে বরণ করেন।








