Site icon CPLUSBD.COM

শিক্ষক আবদুল মান্নানের ইন্তেকাল, তথ্যমন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার বাসিন্দা শিক্ষক আবদুল মান্নান ইন্তেকাল করেছেন।

শনিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

গত কয়েক মাস আগে তাঁর স্ত্রী এবং এক সপ্তাহের ব্যবধানে তাঁর এক পুত্রও মারা গিয়েছিল।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে যান। আবদুল মান্নান মাস্টার চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, মানবাধিকার নেতা, তৈয়্যবিয়া তাহেরীয়া নুরুল হক জরিনা মহিলা মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত ছিলেন।

একইদিন রাত ১০টার দিকে চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।

এছাড়া চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগরসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও মানবাধিকার নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।