নিউজটি শেয়ার করুন

শিক্ষক জেবল হোসেনের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

আনোয়ারা প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইনের চাচা কর্ণফুলী উপজেলার দৌলতপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জেবল হোসেন মাষ্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ী আনোয়ারা উপজেলার উত্তর গুয়াপঞ্চক গ্রামের ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও ২ নাতীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদে মাগরিব মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।