সিপ্লাস ডেস্ক: সারাদেশের শিক্ষাব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ করার কথা ভাবছে মন্ত্রণালয়। যেখানে শিক্ষার বিনিয়োগ থেকে শুরু করে মান নিয়ন্ত্রণ সবই থাকবে সরকারের হাতে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, সরকারের বিনিয়োগেই চলবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে এমপিভুক্তির জন্য অক্টোবরেই বড় আকারে প্রজ্ঞাপন দেয়া হবে।

