Site icon CPLUSBD.COM

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট, ৩ শিক্ষক আটক

সিপ্লাস ডেস্ক: শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির নামে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট করার অভিযোগে ৩ কলেজ শিক্ষককে পুলিশ আটক করেছে।

গতকাল রবিবার (১৯ জুলাই) রাতে সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজ থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ওই কলেজের আইসিটি বিভাগের শিক্ষক এ.বি.এম আনিছুর রহমান খান (৪০) ও তার সহোদর নোমান সিদ্দিকী (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। এরা সবাই ওই কলেজের আইসিটি বিভাগের শিক্ষক।

তিনি আরও বলেন, তিন জনের বিরুদ্ধে পূর্বেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। যে কারণে পুলিশ ওই সূত্র ধরেই সামনে এগিয়ে যায়। যার ফলে তাদেরকে আটক করতে সহজ হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে।