নিউজটি শেয়ার করুন

শিক্ষা উপমন্ত্রীর নামে প্রতারণায় জেল খাটা শিহাব আবারও গ্রেফতার

শিক্ষা উপমন্ত্রীর নামে প্রতারণায় জেল খাটা শিহাব আবারও গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণায় জেলে গিয়ে জামিনে বের হয়ে সেই শিহাব উদ্দিন আবারও আরেক প্রতারণায় মামলায় গ্রেফতার হলেন।

বিদেশে চাকরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে জমাকৃত পাসপোর্ট কপির মাধ্যমে বিভিন্ন প্রতারণার অভিযোগ এনে সাইফুল ইসলাম নয়ন নামে এক ব্যক্তির দায়েরকৃত মামলায় শিহাবকে কোতোয়ালী থানা পুলিশ আবারও গ্রেফতার করেছে ।

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার  করা হয়।

গ্রেফতারকৃত শিহাব উদ্দিন ফটিকছড়ি থানার রোসাংগিরি ইউনিয়নের আনোয়ার আজিম মাস্টার বাড়ির মোঃ তাহের উদ্দিন সিদ্দিকীর ছেলে। তিনি সে অক্সিজেন এলাকার পাঠানপাড়া মসজিদ রোডের হাজী মোহাম্মদ ইসমাইল বিল্ডিং এ ভাড়া থাকতো।

পুলিশ জানায়, গত ২০১৮ সালে বিদেশে চাকুরি করার বিষয়ে ব্যবসায়ী সাইফুল ইসলাম নয়নের সাথে মো.শিহাব উদ্দিন সিদ্দিকীর সাথে পরিচয় হয়। কাতারে চাকুরির ব্যবস্থা করে দেবে বলে সাইফুল ইসলাম নয়নের কাছ থেকে তার পাসপোর্টের ফটোকপি জমা নেন মো.শিহাব উদ্দিন সিদ্দিকী । কিন্তু নয়নের নাম ঠিকানা সম্বলিত পাসপোর্টের ফটোকপি ব্যবহার করে শিহাব সিদ্দিকী মোটেল সৈকত পর্যটন হোটেল ও রেডিসন ব্লুতে রাত্রিযাপন ও খাওয়া দাওয়া শেষে বিল পরিশোধ না করে প্রস্তান করে অভিযুক্ত শিহাব। পরে নয়নের মোবাইল নম্বরে ফোন দেয় হোটেল কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে নয়ন কোতোয়ালী থানায় শিহাবের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়েরের পর তাকে আবারও গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরির্দশক (এসআই) ইকবাল হোসেন ভূইয়া জানান, ভুক্তভোগী সাইফুল ইসলাম নয়নের দায়েরকৃত মামলায় নগরীর রিয়াজউদ্দিন বাজারের সামনে থেকে আসামী শিহাবকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ভুক্তভোগী সাইফুল ইসলাম নয়নের নাম ঠিকানাসহ প্রতারণাপূর্বক হোটেলে রাত্রিযাপন এবং খাবারের বিল না দিয়ে চলে যাওয়ার কথা স্বীকার করেন।

উল্লেখ্য, শিহাব উদ্দি আগে শিক্ষা উপমন্ত্রী নাম ব্যবহার করে তাসলিমা সাখাওয়াত নামে এক নারীর স্বামীকে জামিনে মুক্ত করানোর জন্য দুই লক্ষ টাকা নিয়ে উক্ত টাকা ফেরত না দিয়ে প্রতারণাপূর্বক অর্থ আত্মসাৎ করে। তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। উক্ত মামলায়ও তিনি গ্রেফতার হয়েছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here