Site icon CPLUSBD.COM

শিক্ষা উপমন্ত্রী নওফেলসহ পুরো পরিবার করোনা নেগেটিভ, কোয়ারাইন্টাইনে থাকতে হবে দশদিন

আলমগীর অপু: শিক্ষা উপমন্ত্রী নওফেলসহ ঢাকায় পরিবারের সবার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তবে কমপক্ষে দশদিন কোয়ারাইন্টাইনে থাকতে হবে। নওফেলের বড় বোনের জামাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সেলিম আকতার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১১ মে ঢাকা আর চট্টগ্রামের পরিবারের সবার করোনা পরিক্ষা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে মন্ত্রী, তাঁর স্ত্রী, সন্তান, ড্রাইভার, গানম্যানসহ সবার করোনা নেগেটিভ এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে। উনার ছোটভাই বোরহানুল হক সালেহীন করোনা পজিটিভ হলেও উনার স্ত্রী, নবজাত সন্তান, শাশুর শাশুড়ীসহ সবার পরীক্ষায়ও নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন একই সূত্র।

তবে করোনা নেগেটিভ হলেও মন্ত্রী যেহেতু সালেহীনের সংস্পর্শে ছিলেন সেহেতু নওফেলসহ সবাইকে কমপক্ষে দশদিন কোয়ারাইন্টাইনে থাকতে হবে। চট্টগ্রামেও তাদের বাসার আট জনের পরীক্ষা করতে দেয়া হয়েছে। আজ রাতে রিপোর্ট পাওয়া যাবে বলে জানা গেছে।

এদিকে, ১১ মে রাতে কে বা কারা দেশ টিভির বরাত দিয়ে প্র‍য়াত সাবেক মেয়র, মহিউদ্দিন চৌধুরীর ছেলে, শিক্ষাউপমন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল করোনায় আক্রান্ত বলে এসএমএস মেসেন্জার এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়। বিষয়টি শিক্ষা উপমন্ত্রী নওফেল দেশটিভি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে এমন নিউজ পুরোটাই গুজব বলে জানিয়ে দেয়।

তবে পরিবারের সবার ধারণা, সালেহীনের করোনা আক্রান্ত হবার স্পট হতে পারে রাজধানীর স্কয়ার হাসপাতাল।  কারণ হিসেবে বলেছেন, স্ত্রী এবং নবজাত সন্তানের বিভিন্ন টেষ্ট করার কাজে সালেহীন বারবার স্কয়ার হাসপাতাল গিয়েছিলন।

এছাড়া নওফেলের বাসা আর শ্বশুড় বাসা ছাড়া বিগত একমাস তিনি অন্য কোথাও যায়নি। স্কয়ার হাসপাতালের ডাক্তারসহ বেশ কয়েকজনের আক্রান্ত হবার খবর ইতোমধ্যে বেরিয়েছে। আপাতত সালেহীনের অবস্থাও ভালো বলে জানা গেছে।