সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড়ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর জন্মদিন আজ(২৬জুলাই)।
১৯৮৩ সালের ২৬জুলাই শিক্ষা উপমন্ত্রী নওফেল চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
নওফেলের রাজনৈতিক যাত্রাও শুরু হয় চট্টগ্রাম মহানগর থেকে।
১/১১ সময়কালীন লন্ডনে অবস্থানরত বিদেশী আইনজীবী ও অর্থনীতিবীদদের একত্রিত করে শেখ হাসিনা মুক্তি আন্দোলনের মাধ্যমে দেশের বাইরে জনমত তৈরীর ভূমিকা রেখেছেন রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা নওফেল।
২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাবার পক্ষে কাজ করে আলোচনায় আসেন তিনি।
২০১৪ সালে আওয়ামী লীগের ৭১ সদস্যের নগর কমিটির নির্বাহী সদস্য করা হয় নওফেলকে। যুক্ত ছিলেন যুব লীগের রাজনীতির সাথে।
২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে তিনি সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ২৮৬ নং (চট্টগ্রাম-৯) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
এর পর সরকার গঠন করা হলে তাকে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
রাজনীতির বাইরেও ঢাকা বারের আইনজীবী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সদস্য এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও রয়েছেন।
তার জন্মদিনে সিপ্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
এদিকে তার জন্মদিন উপলক্ষে তার ভক্ত ও সমর্থকরা ফেইসবুকে পোষ্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

