Site icon CPLUSBD.COM

শিবির ক্যাডার নাসির উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এলোনা কেউ!

ctg news

ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক:  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হত্যাচেষ্টার মামলায় শিবির ক্যাডার নাসির উদ্দিনের বিরুদ্ধে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

রোববার ( ২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান  এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। আসামি শিবির ক্যাডার নাসির উদ্দিনকে আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু আদালতে সাক্ষী না আসায় বিচারক পরবর্তী দিন ধার্য করেন।

চট্টগ্রামের ফটিকছড়ি থানার মামলা ০৬(৫) ১৯৯২, জি.আর ৩৭/১৯৯২ নম্বর মামলায় চার্জশিটভুক্ত ২৬ জনের মধ্যে শিবির ক্যাডার নাছির উদ্দিন ১ নম্বর আসামি।