চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নির্বাহী কমিটির সদস্য ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়ার শিবু চন্দ।
সম্প্রতি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩২তম বার্ষিক সদস্য সভায় তাঁকে সর্ব সম্মতিক্রমে এই পদ দেয়া হয়।
তিনি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাঙ্গুনিয়ার এলাকা পরিচালক। তাঁর বাড়ি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে।
শিবু চন্দ পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।








