নিউজটি শেয়ার করুন

শিল্পনগরী মোছাফ্ফার ছানাইয়াতে মতিঝিল ফুডস্টাফ এন্ড ফ্লোর মিলের যাত্রা শুরু

আমিরাত প্রতিনিধি: দেশীয় মরিচ মসল্লা, চাউল ডালসহ, শাকসবজি, মাছ-মাংসসহ ভোগ্য পণ্যের বিপুল সমাহার নিয়ে পাইকারী ও খুচরা বিক্রির লক্ষে শিল্পনগরী মোছাফ্ফার ৩২/২ নং ছানাইয়ার ৩নং গলিতে মতিঝিল ফ্লোর মিল এন্ড ফুড স্টাফের যাত্রা শুরু হল।

শুক্রবার (৬ আগস্ট জ)নতা ব্যাংক ইউএই’র সিইও আমিরুল ইসলাম ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

এ সময় প্রতিষ্ঠানটির মালিক মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিনসহ জনতা ব্যাংক আবুধাবীর ম্যানেজার আবদুল হাই, জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আওরঙ্গজেব, আবদুল্লাহ আল আমিন, বঙ্গবন্ধু স্সৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, মাওলানা মোহাম্মদ হারুন, ব্যবসায়ী আবদুল হাই, সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পী, সাংবাদিক আবদুল মান্নান, সাংবাদিক মাহবুব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে জনতা ব্যাংকের সিইও প্রতিষ্ঠানটির মালিকের প্রশংসা ও অগ্রযাত্রা কামনা করে বলেন, দেশীয় প্রতিষ্ঠানটিকে আরো এগিয়ে নিতে শিল্পনগরী মোছাফ্ফার সকল ব্যবসায়ী ও প্রবাসীদের দেশীয় এ প্রতিষ্ঠানটি হতে প্রয়োজনীয় দেশীয় পণ্য সামগ্রী কেনাকাটার জন্য আসতে বলেন। জনতা ব্যাংকের ম্যানেজারও প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও জনতা ব্যাংক ব্যবসা সম্প্রসারনে সহযোগিতা করবেন।

প্রতিষ্ঠানটির মালিক মোহা্ম্মদ জামাল উদ্দিন শুধু ব্যবসা না সেবার উদ্যোশ্যে ১০০% ভেজালমুক্ত মরিচ মসল্যাসহ দেশীয় পণ্য সামগ্রী প্রবাসীদের দোড় গড়ায় পৌছে দেবার কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here