নিউজটি শেয়ার করুন

শিল্পপতি আব্দুল হাই এর মাতার ইন্তেকাল

সিপ্লাস প্রতিবেদক: বিশিষ্ট শিল্পপতি ও সিআইপি আব্দুল হাই এর মাতা সৈয়দা জাহানারা বেগম হাদী মঙ্গলবার দিনগত রাত ১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার সকাল ১০টায় নগরীর কাজেম আলী স্কুল মাঠে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর ফটিকছড়ির জাফতনগর  হাফেজুল উলুম মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর ‍মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।