নিউজটি শেয়ার করুন

শিল্পী ও সাংসদ মমতাজের মা আর নেই

শিল্পী ও সাংসদ মমতাজের মা আর নেই
ছবি সংগৃহিত

সিপ্লাস ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফোক সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজের মা উজালা বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন উজালা বেগম। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। এছাড়া লিভারজনিত সমস্যা ছিল তার। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার বাদ আসর মমতাজের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে বাউল কমপ্লেক্সে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মমতাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here