নিউজটি শেয়ার করুন

শিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত

সিপ্লাস ডেস্ক: প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা যায়, মৌলভীবাজারের শমসেরনগরের বাড়িতে গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। নমুনা পরীক্ষায় সোমবার (৬ জুলাই) তার করোনা পজেটিভ আসে। তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সকলের দোয়া চেয়েছেন।

মৌলভীবাজারে বেড়ে ওঠা শিল্পী সেলিম চৌধুরী দীর্ঘদিন লোকসঙ্গীতের চর্চা করছেন। সব ধরণের গানেই তিনি সমান পারদর্শি। তবে এদেশে তার জনপ্রিয়তা মরমী সাধক হাছন রাজার গান গেয়েই। হাছন রাজার গান গেয়ে দেশ-বিদেশে বেশ খ্যাতি কুড়িয়েছেন সেলিম চৌধুরী। মঞ্চে কিংবা টিভি অনুষ্ঠানে তিনি হাছন রাজার গানই বেশি গান। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক-চলচ্চিত্রে তিনি হাছন রাজার গান গেয়েছেন। শাহ আব্দুল করিমের গান গেয়েও সুনাম কুড়িয়েছেন গুণী এই শিল্পী।