“বর্তমানে শিশুকিশোরদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরী করা সময়ের দাবী। তাদেরকে যদি খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করা হয় তবে কিশোর অপরাধের সংখ্যা অনেকাংশেই কমে যাবে। শিশুকিশোরদের জন্য যদি খেলাধুলা চর্চার পরিবেশ তৈরী করা না যায় তবে মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়বে তারা।”
রাজধানী ঢাকায় অবস্থানরত রাউজানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত রাউজান ছাত্র ঐক্য পরিষদ ঢাকা’র মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
রবিবার(২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বনানীর ১৭ নং রোডে অবস্থিত নর্ডিক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।
সভাপতিত্ব করেন রাউজান ছাত্র ঐক্য পরিষদ ঢাকার আহবায়ক প্রসেঞ্জিত বিশ্বাস মুন্না।
মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালক এইচ.এম. হোসাইন, জে.এস.এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম হাসান জাবেদ, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন এর সদস্য সুমন দে, সহকারী এটর্নি জেনারেল সিদ্দিক সাইফ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ স্কুল বিষয়ক সম্পাদক সৈয়্যদ আরাফাত।
বক্তব্য রাখেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মোঃ নাসের, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাইদ আল নাহিয়ান, প্রসেঞ্জিত বিশ্বাস মুন্না, ইমতিয়াজ জামাল নকিব, আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ সাজ্জাদ, সানজির মাহমুদ, অনিক ভট্টাচার্য, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ মিরাজ, সৈয়্যদ মুহাম্মদ নুরাইন প্রমুখ।

