সিপ্লাস ডেস্ক: মানিকছড়ির বাটনাতলী ইউপির গোরখানা এলাকায় দ্বিতয়ি শ্রেণির ছাত্রী ‘শিশু মাইশা’কে (ছন্দনাম) ধর্ষণের দায়ে মো. নয়ন উদ্দিন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। তিনি সে উপজেলার বাটনাতলী ইউপির গোরখানা এলাকার আব্দুস সালামের ছেলে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে ১৬ বছর বয়সী ওই কিশোরকে বাটনাতলী ইউপির গোরখানা এলাকা থেকে আটক করে মানিকছড়ি থানা পুলিশ।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগের ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করা হয়। এ মামলায় ধর্ষক মো. নয়ন উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।








