নিউজটি শেয়ার করুন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের পর মৃতভেবে ফেলে দিল রাস্তায়, আটক ৩

জিয়াউল হক ইমন: পাঁচলাইশ থানার হামজার বাগ-মোমিনবাগ সোসাইটির ২নং রোডের সেলিম ম্যানশনে শিশু গৃহকর্মী নিলুফাকে গৃহকর্তারা বিদ্যুতের তার ও লাঠি দিয়ে হাতে পায়ে পিঠে, মুখমন্ডলে, চোখে শরীরে বিভিন্ন স্থানে মারধর ও গরম চামচের চ্যাকা দিয়ে মারত্মক জখম করে আসছে দীর্ঘ তিন মাস ধরে ।

তারই ধারাবাহিকতায় গত ২৭ মে বৃহস্পতিবার মারত্মক আঘাতের পর নিলুফা জ্ঞান হারিয়ে ফেললে মরে গেছে মনে করে পাঁচলাইশ থেকে নিয়ে গিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় লিচু বাগানে ফেলে চলে আসে বলে জানান ভুক্তভোগী শিশু নিলুফা।

রবিবার (৩০ মে) বিকালে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ

আটককৃতরা হলেন, আয়েশা আক্তার সুমি ও তাঁর জামাই মো সেলিম অপরজন বাসার কেয়ারটেকার মো. আকবর আলী।

ভুক্তভোগীর মা ও বাবা এই নির্মম অমানবিক নির্যাতনের বিচার ও  নির্যাতনকারীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

পাচঁলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির সিপ্লাসকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।