নিউজটি শেয়ার করুন

শিশু ধর্ষণের দায়ে ১১ বছর পর ফটিকছড়ির জলিলের যাবজ্জীবন কারাদণ্ড

সিপ্লাস প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের সাথে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন চালিতাতলি এলাকার আবদুল জলিল। তিনি বর্তমানে কারাগারে আছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম বলেন, ভূজপুরে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আবদুল জলিল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে আদালত এক লাখ টাকা জরিমানাও করেছেন এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০০৯ সালের নভেম্বরে ভূজপুরের চালিতাতলি এলাকায় প্রতিবেশীর ১২ বছর বয়সী শিশুকে ফুসলিয়ে ঘরে এনে ধর্ষণ করেন আবদুল জলিল। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদি হয়ে ভূজপুর থানায় একটি মামলা করেন।