নিউজটি শেয়ার করুন

শিশু বলাৎকার ঘটনায় প্রধান শিক্ষক আটক

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুরে রহমানিয়া তাহফীজুল কুরআন একাডেমি হেফজখানার প্রধান শিক্ষককে বলাৎকারের অভিযোগে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে পাঁচলাইশ থানায় একটি টিম শিশু নির্যাতনকারী এবং বলাৎকারের ঘটনায় হেফজখানার প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিনকে আটক করে। উদ্ধার করা হয় বলাৎকারের শিকার ৬ শিক্ষার্থীকে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, কোমলমতি শিশুদেরকে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জোরপূর্বক বাধ্য করা হতো এবং তাদের উপর চালানো হতো পাশবিক নির্যাতন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।