নিউজটি শেয়ার করুন

শীঘ্রই বোয়ালখালীতে চালু হতে যাচ্ছে বিআরটিসি বাস সার্ভিস

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীবাসীর দীর্ঘদিনের দাবি উন্নত যাতায়াত ব্যবস্থা। এ দাবি পূরণে হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় এমপি মোছলেম উদ্দিন আহমদ। তার ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার যাতায়াতকারী যাত্রীদেরকে উন্নত যাত্রীসেবা দেয়া ও যানজট নিরসনের লক্ষ্যে শীঘ্রই চালু হতে যাচ্ছে বিআরটিসি বাস সার্ভিস।

শনিবার(১২ ডিসেম্বর)দুপুর ১২টার দিকে চট্টগ্রাম -৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ উপজেলার বিভিন্ন সড়ক-উপ সড়কগুলো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিসির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুল আলম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসারা আছিয়া খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো মোজাম্মেল হক চৌধুরী, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম বাবুলসহ উপজেলার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিআরটিসির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুল আলম তালুকদার বলেন, বাস চলাচলের সম্ভ্যতা যাচায়ের প্রতিবেদন কর্তপক্ষের কাছে দাখিল করা হবে। এর প্রেক্ষিতে আপাতত ২৮জন সিট ক্যাপাসিটির তিনটি ছোট বাস এ উপজেলায় চালু করা হবে। প্রতিদিন নগরীর নিউ মার্কেট থেকে অলি বেকারী ও দাশের দীঘির পাড় পর্যন্ত প্রতিটি বাস ৬ বার করে যাতায়াত করবে বলে তিনি জানান।