Site icon CPLUSBD.COM

শীতার্ত বস্ত্রহীনদের জন্য ঝর্ণাপাড়া সতেচন যুব সমাজের ‘মানবতার দেয়াল’

সিপ্লাস ডেস্ক: “আসুন মানবতার হাত বাড়াই মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগানে শীতার্ত বস্ত্রহীনদের জন্য ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া জামে মসজিদের সামনে ‘ঝর্ণাপাড়া সতেচন যুব সমাজের’ ব্যানারে এই মানবতার দেয়ালের কার্যক্রম শুরু হয়।

প্রথমদিন প্রায় দুইশ’ অসহায় শিশু-কিশোর বৃদ্ধসহ সব বয়সের মানুষ নিজের পছন্দের কাপড় বেছে নেন।

এই মানবতার দেয়াল কার্যক্রম পুরো শীত মৌসুম জুড়ে চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত সংগঠনের এডমিন ও সংবাদকর্মী সেলিম উল্ল্যাহ, মমিনুল আলম শাহীন, ঝর্ণাপাড়া মসজিদের খতিব মাওলানা ইউনুচ, রুবেল আহমেদ বাবু, শহিদুল ইসলাম শহিদ, সমাজসেবক ইদ্রিস আলম ইলু, আনোয়ার হোসেন, শাহাজাহান, মোঃ আলমগীর, জাহেদ, শফিকুর আলম জনি, ইলিয়াস, মোঃ জনি, শামসুল আলম, মোঃ সেলিম, মোঃ আকরাম, আব্দুল আজিম রিজভী, ইমু খান, শুভ, সিফাত উল্ল্যাহ, রুবেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের এডমিনের আহবান, আপনার কাছে অপ্রয়োজনীয় জামা কাপড় মানবতার দেয়ালে রেখে দিলে গরিব অসহায় মানুষগুলো যার প্রয়োজন সে নিতে পারবে এবং আমরা এগিয়ে আসলে এগিয়ে আসবে সমাজ। নগরবাসীর কাছে আমাদের অনুরোধ আপনাদের পুরনো জামা কাপড় থাকলে নিজে এসে দিয়ে যেতে পারেন অথবা আমাদের খবর দিতে পারেন।

ঝর্ণাপাড়া সতেচন যুব সমাজকে খবর দিলে আপনার অপ্রয়োজনীয় কাপড় নিয়ে আসবে। যোগাযোগঃ ০১৭৬৯৯৬৮৩৯৮, ০১৮২৯২৫২৪২৩.“