নিউজটি শেয়ার করুন

শীতার্ত মানুষের পাশে যুবমহিলা লীগ নেত্রী সোনিয়া আজাদ

মধ্যরাতে সারা শহর যখন ঘুমিয়ে তখন অনেক মানুষ ফুটপাথে শীতের সাথে লড়াই করে ঘুমানোর চেষ্টা করছে৷ অসহায়, ভিটেমাটিহীন মানুষ গুলোর খোলা আকাশের নীচে মানবেতর রাত্রী যাপনের দৃশ্য ঘুমিয়ে থাকা বেশীর ভাগ নগরবাসীর নজরে আসেনা৷

তবে এই কনকনের শীতের রাতে কুয়াশা ভেদ করে একনারী নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন শীতার্ত মানুষ গুলোর কাছে৷ পরম মমতায় শীতার্ত মানুষ গুলোকে কম্বল জড়িয়ে দিলেন যুবমহিলা লীগের নেত্রী সোনিয়া আজাদ।

নগরীর ষোলশহর, মুরাদপুরের আশাপাশের এলাকায় মাঝ রাতে এসব কম্বল বিতরণ করেন তিনি৷

কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই নিভৃতে মানতার আহবানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের বিষয়ে জানতে চাইলে যুবনেত্রী সোনিয়া আজাদ বলেন, “প্রায় প্রতিদিনই এই সড়কে যাতায়াতের সময় রাস্তার পাশে কিংবা খোলা আকাশের নীচে এসব সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষেদের দেখে তাঁদের জন্যে কিছু করার তাগাদা অনুভব করতাম আর সেই চিন্তা থেকেই আমি আমার ব্যক্তিগত উদ্যোগে নিজ সাধ্যমতন এসব শীতার্ত মানুষের জন্যে কম্বল বিতরণ করছি৷”

সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির খুবই প্রয়োজন বলেও মনে করেন সোনিয়া আজাদ। সেই সাথে ভবিষ্যতে ও যেন সুবিধাবঞ্চিত এসব মানুষের পাশে থেকে তাদের জন্যে কিছু করতে পারেন সেই আশা প্রকাশ করেন৷