সিপ্লাস প্রতিবেদক: জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়নে জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর পাহাড়তলী রেলওয়ে স্টেশন, ওয়ার্কশপ, স্টোর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলেও জানানো হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।








