বছর ঘুরে আবার এলো অগ্রহায়ন। এলো বাঙালির উৎসব বাংলার উৎসব নবান্ন।
বাংলার চিরায়ত কৃষিজ সংস্কৃতিকে নাগরিক জীবনের সাথে মেলবন্ধন ঘটিয়ে উদ্যাপনের লক্ষে ছোটদের সাংস্কৃতিক জগত শিশুমেলা আগামী ৬ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টায় পর্যন্ত জে.এম.সেন হল প্রাঙ্গণে পঞ্চম বারের মত আয়োজন করা হয়েছে নবান্ন উৎসব।
এই আয়োজন হবে আবহমান বাংলার গ্রামীন ও কৃষিজ সংস্কৃতিকে লালন করে এমন উৎসব।
বাংলা ও বাঙালি কৃষ্টি ও ঐতিহ্য রক্ষায় এ নবান্ন উৎসব।
উৎসব উদ্বোধন করবেন তিন জন প্রান্তিক কৃষক। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।
বিশেষ অতিথি থাকবেন প্রাক্তন লায়ন জেলা গভর্ণর লায়ন রূপম কিশোর বড়ুয়া, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন।
উৎসবে থাকবে যন্ত্র সংগীত, সংগীত, নৃত্য, আবৃত্তি ও বিশিষ্ট বাউল শিল্পী পাগলা বাবলু ও জলি মন্ডলের পরিবেশনা।
অনুষ্ঠানে থাকবে পিঠাপুলী স্টল।
স্টল নিতে আগ্রহীদের যোগাযোগ করতে (০১৭১০৪৭২৪৩৭) অনুরোধ করা হয়েছে।
উৎসব সফল করতে সর্বস্তরের সকলকে উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা: এ.কিউ.এম সিরাজুল ইসলাম, কো-চেয়ারম্যান মফিজুর রহমান, সদস্য সচিব প্রণব বল ও সমন্বয়ক রুবেল দাশ প্রিন্স’ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।








