নিউজটি শেয়ার করুন

শুক্রবার থেকে চসিক নির্বাচনী প্রচারণায় রেজাউল- শাহাদাত

সিপ্লাস প্রতিবেদক:  চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বড় দুই দলের প্রচারণা শুরু হচ্ছে শুক্রবার থেকে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন তারা উভয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন ।

নগরীর বহদ্দারহাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। এর পরেই তিনি নিজের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী, ২ নম্বর জালালাবাদ ও ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করবেন বলে জানা গেছে।
আনুষ্ঠানিক প্রচার শুরু নিয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, নিজেদের পারিবারিক মসজিদে জুমার নামাজ আদায় করে মা-বাবা ও মুরুব্বীদের কবর জিয়ারত করব। এরপর বহদ্দারহাট এলাকাতেই গণসংযোগ করব। ভোটারদের ঘরে ঘরে যাব, তাদের ভোট ও দোয়া প্রত্যাশা করব। আশা করছি আমরা নির্বাচনে সফল হবো।

অপর দিকে আমানত শাহ দরগা থেকে জুমার নামাজ শেষে বিএনপির মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন গণসংযোগ শুরু করবেন বলে জানা গেছে।

বিএনপির মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন বলেন, জুমার নামাজ শেষে হযরত আমানত শাহ্ (র:) এর মাজারে জিয়ারত করে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করব। স্বাস্থ বিধি মেনে প্রতিটি ভোটারের কাছে যাব। সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জয়ী হব।