নিউজটি শেয়ার করুন

শুক্রবার দুপুর থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকবে

চট্টগ্রাম ওয়াসার বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প’ এর ট্রান্সমিশন পাইপ লাইনে প্রেসার টেস্ট সম্পন্নের জন্য শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ৩ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত শেখ রাসেল পানি শোধনাগারের পানি উৎপাদন বন্ধ রাখা হবে।

তাই চট্টগ্রাম মহানগরীর আরকান রোড ও তৎসংলগ্ন এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, আরাকান সোসাইটি ও তৎসংলগ্ন এলাকা, চকবাজার ও তৎসংলগ্ন এলাকা, কেবি আমান আলী রোড ও তৎসংলগ্ন এলাকা, কাতালগঞ্জ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ডিসি রোড ও তৎসংলগ্ন এলাকা, বাকলিয়া, নবাব সিরাজউদ্দৌলা রোড ও তৎসংলগ্ন এলাকা, আন্দরকিল্লাহ, জামালখান, পাথরঘাট, সদরঘাট রোড ও তৎসংলগ্ন এলাকা সমূহে পানি সরবরাহ বিঘ্ন ঘটবে।

চট্টগ্রাম ওয়াসার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়।