নিউজটি শেয়ার করুন

শুক্রবার নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আগামীকাল সোমবার চট্টগ্রামের যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিপ্লাস প্রতিবেদক: নগরীতে শুক্রবার (৮ অক্টোবর) হালিশহর, পাথরঘাটা ও আগ্রাবাদের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এতে আরও বলা হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের হালিশহর, পাথরঘাটা ও আগ্রাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:

সকাল ৭টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ, হালিশহর এর আওতাধীন হালিশহর ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীন ৩৩ কর্ণফুলী ইপিজেড।

সকাল ৬টা থেকে সকাল ১১টা: বিক্রয় ও বিতরণ বিভাগ, পাথরঘাটা এর আওতাধীন ১১ কেভি ফিডার নং এইচ-০৩ এবং এইচ-১৫ এর আওতায় বলুয়ারদিঘীর পাড়, কোরবানীগঞ্জ মাস্টার পোল, কাজেম আলী রোড, ঘাটফরহাদবেগ, আরোহন ক্লাব, দেওয়ান বাজার, রুমঘাটা, দেওয়ানজী পুকুর পাড়, দিদার মার্কেট, ঈশ্বর নন্দী লেন, জেসমিন ক্রিসেন্ট হাসপাতাল, প্যারেড কর্ণার, দানার বাপের বাড়ী, পারসিভিল হিল, রশিক হাজারী লেন, দেবপাহাড়, চট্টগ্রাম কলেজ, চন্দনপুরা পশ্চিম গলি, রহমতগঞ্জ, মাদ্রাসা সড়ক, সিরাজউদ্দৌলা রোড, চকবাজার ও আশেপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ, পাথরঘাটা এর আওতাধীন ৩৩ কেভি সার্কিট-০১ পাথরঘাটা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডার এর আওতায় নিউমার্কেট, আলকরণ, কোতয়ালী, জেল রোড, চট্টগ্রাম জেলা কেন্দ্রিয় কারাগার, সতীশ বাবু লেন, মিরিন্ডা লেন, আছদগঞ্জ, খাতুনগঞ্জ, চাক্তাই, ভেড়া মার্কেট, নতুন ফিসারি ঘাট, ফিরিঙ্গীবাজার, সিরাজউদ্দৌলা রোড, লালদিঘী, চকবাজার আংশিক, টেরীবাজার, হাজারীলেন, জহুর মার্কেট, কোর্টবিল্ডিং, রহমতগঞ্জ, আশরাফ আলী রোড, চামড়ার গুদাম, শুটকি পট্টি, আসাদগঞ্জ, ইকবাল রোড, বান্ডেল রোড, বংশাল রোড, ফিসারিঘাট, বাংলাদেশ ব্যাংক, সিএমপি, কোতয়ালী থানা, জিপিও, ডিসি অফিস, এয়াকুব নগর, অভয়মিত্র ঘাট, কবি নজরুল ইসলাম সড়ক, ব্রীজঘাট, বলুয়ারদিঘীর পাড়, কোরবাণীগঞ্জ, কাজেম আলী রোড, ঘাটফরহাদবেগ, রুমঘাটা, দেওয়ানজী পুকুর পাড়, দিদার মার্কেট, ঈশ্বর নন্দী লেন, বক্সিরহাট, জেনারেল হাসপাতাল, প্যারেড কর্ণার, দানার বাপের বাড়ী, পারসিভিল হিল, রশিক হাজারী লেন, দেবপাহাড়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, চকবাজারসহ বিবিবি পাথরঘাটা উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকা। বিঃদ্রঃ পর্যায়ক্রমে লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও চালু থাকবে।

বিক্রয় ও বিতরণ বিভাগ, আগ্রাবাদ :এর আওতাধীন ১১ কেভি ফিডার নং মনসুরাবাদ-০৭ এর আওতায় চৌমুহনী হতে দেওয়ানহাট পর্যন্ত (শেখ মুজিব রোডের পূর্ব পাশ), সুপারীওয়ালা পাড়া, হাড্ডি কোম্পানি, বেগারী পাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here