সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের শুক্রবার (১ অক্টোবর) নির্দিষ্ট সময় পর্যন্ত স্টেডিয়াম, খুলশী, নিউমুরিং, আগ্রাবাদসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের স্টেডিয়াম, খুলশী, নিউমুরিং, আগ্রাবাদ ও পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
১ অক্টোবর ২০২১
সকাল ৬টা থেকে সকাল ১১:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ, স্টেডিয়াম এর আওতাধীন ৩৩/১১ কেভি স্টেডিয়াস উপকেন্দ্রের ১১ কেভি স্টেডিয়াম এইচ-০১ ও এইচ-০২ ফিডার এর আওতায় বাংলাদেশ রেলওয়ে, সিআরবি কলোনি, চৈতন্য গলি, বানিয়াটিলা, বিআরটিসি, স্টেশন রোডসহ আশেপাশের এলাকাসমূহ এবং বিবিবি পাথরঘাটা অফিস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৫টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ, স্টেডিয়াম এর আওতাধীন বাকলিয়া ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ওয়াসা (এইচ-০৯), এইচ-০১ ও এইচ-০২ নং ফিডার এর আওতায় চকবাজার কাঁচাবাজার, ডিসি রোড, ফুলতলা, ঘাসিয়া পাড়া, আতরের দোকান মোড়, রসুলবাগ, কাপাসগোলা, চেয়ারম্যান ঘাটা, ওমরালী মাতাব্বর রোড, রাহাত্তার পুলসহ আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৬টা থেকে সকাল ১১টা: বিক্রয় ও বিতরণ বিভাগ, খুলশী এর আওতাধীন জালালাবাদ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি জালাবাদ-০৪ নং ফিডার এর আওতায় মেয়র গলি, কসমোপলিটন, ষোলশহর রেলস্টেশন, শেখ ফরিদ মার্কেট, ষোলশহর সুপার মার্কেট, আদর্শ পাড়া, শিক্ষা অফিস এবং তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ, নিউমুরিং এর আওতাধীন ৩৩ কেভি আগ্রাবাদ সার্কিট-০১, ৩৩ কেভি বন্দর এবং ১১ কেভি নিউমুরিং-০১, ০২, ০৪, ১১ এবং ১২ এর আওতায় সল্টগোলা, ব্যারিস্টার কলেজ এলাকা, মাইলের মাথা, ঝনক প্লাজা, ওয়াশিল চৌধুরী পাড়া, কমিশনার গলি, ছিদ্দিক কলোনি, আজাদ কলোনি, ইসহাক সওঃ বাড়ি, মাবুদ সওঃ বাড়ি, রহমানিয়া মসজিদ, লায়লা সিএনজি, সল্টগোলা, নিউমুরিং, এমপিবি গেইট, ঈশানমিস্ত্রি হাট, পুরাতন ডাকঘর, ২নং সাইট, ইসহাক ব্রাদার্স, আব্বাস পাড়া, ধুপপুল, লোহারপুল, হিন্দু পাড়া, ধোপা দীঘির পাড়, আদর্শ পাড়া, মুন্সী পাড়া, মাইজ পাড়া, বাকের আলী ফকিরের টেক, আনন্দ বাজার, চৌচালা, ফুলচৌধুরী পাড়া, মোল্লা পাড়া, ওয়াসা, মেরিন ওয়ার্কশপ, কাস্টম অফিস এবং এর গলি উপগলিসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ, আগ্রাবাদ এর আওতাধীন ১১ কেভি ফিডার নং মনসুরাবাদ-০৭ এর আওতায় চৌমুহনী হতে দেওয়ান হাট পর্যন্ত (শেখ মুজিব রোডের পূর্ব পাশ), সুপারিওয়ালা পাড়া, সুলতান কলোনি, কর্ণফুলী মার্কেট, চৌমুহনী, হাজী পাড়া চারীয়া পাড়া, পানওয়ালা পাড়া, হাড্ডি কোম্পানি, বেপাড়ি পাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

