Site icon CPLUSBD.COM

শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শুনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) এক জরুরী বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কম্বাইন্ড রেগুলেটিং স্টেশন (সিআরএস) এর রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের জন্য  নগরীর সল্টগোলা ক্রসিং থেকে পতেঙ্গা ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড, কেইপিজেড, নৌবাহিনী, র‌্যাব-৭, স্টীলমিল বাজার ও তার পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হবে।