Site icon CPLUSBD.COM

শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি সামরিক উপদেষ্টারা

সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশে নিযুক্ত ও দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত ও তুরস্কসহ প্রায় ২০টি দেশের সামরিক উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন ২০টি দেশের সামরিক উপদেষ্টারা।

বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই সফরে তারা একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা, বিদেশী দাতা সংস্থাদের কার্যক্রম এবং শরণার্থী শিবির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।