Site icon CPLUSBD.COM

শেখ চান্দ মোঃ তালুকদার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মোছলেম উদ্দিন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে পশ্চিম গোমদন্ডী শেখ চান্দ মোহাম্মাদ তালুকদার বাড়ী জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করণ করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসাবে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্ধোধন করেন দক্ষিনজেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান, উপজেলা আ’লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, শফিউল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক শেখ শহীদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, ও সি বোয়ালখালী মোঃ আবদুল করিম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এস মনজুর আলম, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মন্নান রানা, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, উপজেলা শ্রমিক লীগের সি, সহ-সভাপতি হাজি নাছের আলী, সাবেক ছাত্র নেতা তারেকুল ইসলাম, ইকবাল হোসেন তালুকদার, সাবেক মেম্বার আবদুল আজিম, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, পৌরসভা যুবলীগ নেতা সরোয়ার আলম, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের, নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, আপনাদের পাশে সবসময় ছিলাম এখনো আছি ভবিষতেও যে কোন কাজে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্। এটা আল্লাহ্ ঘর মসজিদ বানাতে যে কোন সহযোগীতার প্রযোজন হবে, সব ধরনের সহযোগীতা করে যাবো।