নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার সরকার না থাকলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবেনা: নওফেল

সিপ্লাস প্রতিবেদক:  শেখ হাসিনার সরকার না থাকলে আওয়ামীলীগের অস্তিত্ব থাকবেনা বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, চট্টগ্রামের প্রগতিশীল ও আওয়ামী ঘরানার বাতি শিখা প্রয়াত নেতাদের জীবনাচরণ না জানলে নতুন প্রজন্ম পরিশুদ্ধ হবে না। আজ যাঁকে আমরা স্মরণ করছি তিনি শুধু একজন রাজনীতিকই নন সমাজ মঙ্গলের বার্তা বাহক। অথচ আজ সমাজ দূষিত, মানবিকতা ভূলণ্ঠিত, এর দায় রাজনীতিকদেরই নিতে হবে।

তিনি আরো বলেন, সমাজ মঙ্গলে প্রযুক্তি ও উন্নয়নের চতুর্থ বিপ্লব চলমান, পাশাপাশি করোনার প্রাদুর্ভাব থেকে সামান্য পরিত্রাণ পেলেও দ্বিতীয় তরঙ্গ আসার শংকা রয়েছে। এ থেকে মুক্তির একমাত্র উপায় কোভিড-১৯ এর থাবা থেকে পূর্ব প্রতিরোধ হিসেবে আগাম সতর্ক থাকাও এক ধাপ এগিয়ে চলা।

২৪ অক্টোবর বিকালে নগরীর আন্দকিল্লা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনের আব্দুচ ছাত্তার মিলানায়তনে মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ এম এম জাকেরিয়া চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য উপ-মন্ত্রী এই কথা বলেন।

এ সময় দলের নেতাকর্মীদের নিজের ব্যক্তি প্রচারণার না করে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা সর্বসাধরণের কাছে তুলে ধরার আহ্বান জানান

স্মরণ সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেনের প্রশাসক খোরশেদ আলম সুজন, আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, জাকেরিয়া চৌধুরীর পরিবারের সদস্যসহ অনেকেই বক্তব্য রাখেন