নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে রাঙামাটিতে ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালী ও দোয়া মাহফিল

best news in chittagong

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও দোয়া মাহফিল করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।

আজ শনবিার (২৭ সেপ্টম্বর) সকাল ১০টায় রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে ও কলেজ ছাত্রলীগের সহযোগিতায় এ র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র‌্যালীটি রাঙামাটি সরকারি কলজে প্রাঙ্গন হতে বের হয়ে শহরের উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শষে হয়।

র‌্যালী শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থ্য-সুন্দর জীবন কামনায় দোয়া করা হয়।

এসময় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সাবেক জেলা সভাপতি শাহ এমরান রোকনসহ কলেজ ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।