Site icon CPLUSBD.COM

শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশ এখন উন্নয়ন অগ্রগতিতে বিশ্বে পরিচিত

পটিয়া প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বিধায় বাংলাদেশ এখন উন্নয়ন অগ্রগতিতে বিশ্বে পরিচিত লাভ করেছে। তারই নেতৃত্বে পটিয়া উপজেলারও বিগত ১৩ বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে।

বৃহস্প্রতিবার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

কোলাগাঁও ইউনিয়নে আজ বিভিন্ন শিল্প প্রতিষ্টান গড়ে উঠায় কোলাগাঁও ইউনিয়ন শিল্পজোন হিসেবে পরিণত হয়েছে। শিল্প অঞ্চলের ভারি গাড়ি চলাচলের কারণে কিছু রাস্তা ক্ষতি হয়েছে তা চলতি বছরে সংষ্কার করা হবে। বিগত বিএনপি সরকারের আমলে তারেক জিয়া হাওয়া ভবন তৈরী করে বিদ্যুত দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাত করেছে।

শেখ হাসিনা আজ পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ৫টি বিদ্যু প্ল্যান স্থাপন করে সারাদেশে শতভাগ বিদ্যু সরবরাহ করছে। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

কোলাগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি আবু জাফর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশেষ পটিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ,উপজেলা আ’লীগ সহ সভাপতি আবদুল খালেক, সহ সভাপতি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোরশেদ উল্লাহ, মোঃ বেলাল উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামীলীগ তথ্য গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য এম এ রহিম।

কোলাগাঁও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বদিউল আলম তুষার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি শামসুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা আবু সুফিয়ান টিপু, এডভোকেট দীপক কুমার শীল, হাজী সাহাব উদ্দীন, উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, কোলাগাও ইউপি আ.লীগ নেতা হাজী নুর খান মাষ্টার, হাজী ওসমান গণি, অজিত বড়ুয়া, শেলিনা আক্তার, ইকবাল আহমদ, রমজান আলী সর্দার, দিদারুল আলম, বিশ্বজিৎ, রুপক শীল,নাজিম উদ্দিন, মোঃ হুমায়ূন, কোলাগাও ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, উপজেলা ছাএলীগ আহবায়ক নাজমুল সাকের সিদ্দিকী, যুগ্ম আহবায়ক তানভীর হোসেন, জেলা ছাএলীগ নেতা শাহ জামির, ইউপি স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম বেলাল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী রফিক আহমদ, মনোতোষ বাবু, চন্দন মেম্বার, বাহা উদ্দিন, মোঃ শাহজাহান, আবদুল কাদের, শামসুল আলম, মোঃ শফি, সাংস্কৃতি জোট নেতা সাইফর রহমান প্রমুখ।