নিউজটি শেয়ার করুন

শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী ইন্তেকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রসেনার শোক

সিপ্লাস ডেস্ক: আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস শেরে মিল্লাত,মুফতি ওবাইদুল হক নঈমী হুজুর আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রা’জিউন)।

হুজুরের ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ‘র সভাপতি এস এম মেজবাহ উদ্দিন ,সাধারণ সম্পাদক মুহাম্মদ জায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সরফুউদ্দীন পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, হুজুরের ইন্তিকালে এদেশের সুন্নী জনতা একজন অকৃত্রিম অভিবাবককে হারালেন। যার শূণ্যতা অপূরণীয়। নেতৃবৃন্দগন হুজুরের রফ-এ দ্বারাজাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ পাক রাব্বুল আলামীন হুজুরকে জান্নাতের উচ্চ মকাম দান করুন এবং শোকাহত পরিবার সহ সকল সুন্নী জনতাকে সবর-এ জামিল দান করুন।