নিউজটি শেয়ার করুন

শেষ দেখার জন্য ফজর নামাজের পর থেকে আল্লামা শফীর মরদেহ রাখা হবে মাদ্রাসায়

সিপ্লাস প্রতিবেদক: আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ শেষ দেখার জন্য রাখা হবে হাটহাজারী মাদ্রাসায়।

আল্লামা আহমদ শফীর মরদেহ আজগর আলী হাসপাতাল থেকে ঢাকার ফরিদাবাদ মাদরাসায় গোছল-কাফনের জন্য নেয়া হয়েছে।

হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা জসিম উদ্দিন মাদ্রাসার মাইকে ঘোষণা করেন, শুক্রবার(১৮সেপ্টেম্বর) রাত সাড়ে এগারটায় ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহবাহী গাড়ির বহর রওয়ানা হবে। ভোরে তার মরদেহ হাটহাজারী মাদ্রাসায় এসে পৌঁছুবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ফজর নামাজের পর থেকে জোহর নামায পর্যন্ত হাটহাজারী মাদরাসার কনযুদ্দাকায়েক শ্রেণী কক্ষে হুজুরের লাশ সকলে শেষ দেখার জন্য রাখা হবে।

বাদ জোহর নামাযে জানাযা শেষে মাদরাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সম্মুখস্থ কবরস্থানে দাফন করা হবে।