নিউজটি শেয়ার করুন

শোক দিবসে অসহায়দের মাঝে রাঙামাটি জেলা পুলিশের তৈরিকৃত খাবার বিতরণ

আলমগীর মানিক,রাঙমাটি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে তৈরিকৃত খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে কোতয়ালী থানা প্রাঙ্গনে তৈরিকৃত খাবার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মারুফ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর দপ্তর) মাঈন উদ্দিন চৌধুরী,সহকারী পুলিশ সুপার শেখ সাঈদ,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন,অফিসার ইনচার্জ(তদন্ত) আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

খাবার পেয়ে অসহায় ও দরিদ্ররা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য দুহাত তুলে দোয়া করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here