নিউজটি শেয়ার করুন

শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ হাজার পবিত্র কোরআন খতম

ছবিঃ(ইন্টারনেট)

সিপ্লাস ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ হাজার পবিত্র কোরআন শরীফ খতম দেয়া হয়েছে।
রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া এদারায়ে তালিমিয়্যাহ (দ্বীনি শিক্ষাবোর্ড) ও জেলার শীর্ষ উলামায়ে কেরামদের উদ্যোগে এই কোরআন খতমের আয়োজন করা হয়।

এ উপলক্ষে বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাজিদুর রহমান।

মাওলানা সাজিদুর রহমান জানান, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু ও উনার পরিবারের শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় পাঁচ হাজার কোরআন শরীফ খতম দেয়া হয়েছে। জেলা এদারায়ে তালিমিয়্যাহর অধীন ১৬১টি কওমি মাদরাসা, ৫০০টি মহিলা মাদরাসা ও অন্যান্য মাদরাসার ছাত্র-শিক্ষকরা কোরআন খতমে অংশ নেন।

দোয়া পরিচালনা করেন মুফতি মোবারক উল্লাহ। দোয়ায় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত, করোনাভাইরাস থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here