নিউজটি শেয়ার করুন

শোক দিবসে রাঙামাটিতে দরিদ্র-অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল বিজিবি

আলমগীর মানিক,রাঙমাটি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩৯০ জন দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি বিজিবি।

রবিবার বিকালে রাঙামাটি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সাহীদুর রহমান ওসমানী-ওএসপি,পিএসসি।

সেক্টর কমান্ডার কর্নেল সাহীদুর রহমান ওসমানী জানান, রাঙামাটি সেক্টরের অধীনস্থ ছোটহরিণা, রাজনগর, কাপ্তাই, বরকল ব্যাটালিয়নের অধিনায়কগণ কতৃক ২৯০টি পরিবারসহ সর্বমোট ৩৯০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় লেঃ কর্ণেল মোঃ রবিউল ইসলাম,পরিচালক এবং সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সকলস্তরের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী পেয়ে অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের জন্য দু’হাত তুলে দোয়া করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here