সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
শনিবার(আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় এক হাজার মানুষের মাঝে এই খাবার বিতরন করা হয়।
সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর পৃষ্ঠপোষকতায় ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন এতিমখানা ও ভাসমান পথশিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।
উক্ত খাবার বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ন আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, আহবায়ক কমিটির সদস্য তৈহিদুজ্জামান মেজবা, শাহরিয়ার হামিদ, ছাত্রনেতা জ্যোর্তিময় দেব রূপন, মিন্ময় বসাক অর্প, ফাহিম মোস্তফা, রবিউল করিম, তুষার, রাজু, আরমান, জুয়েল, সম্রাট, নিশান, শৈশব,ইমন, নোমান, রাকিব, নাজমুল,অনিক, লাবিব, আতিক, তানভির প্রমুখ।








